× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র খুন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

সিলেটের বিশ্বনাথে এক মাদরাসার ছাত্র খুন হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ হাবিবুর রহমানের বাসার গেইটের সামন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সালমাল আহমদ (১৮)। সে উপজেলার সদরের নতুন বাজারস্থ জামিয়া ইসলামী দারুল উলূম মাদাদিয়া মাদরাসার ফজিলত ১ম বর্ষের ছাত্র। সে সিলেট জেলার গোলাপঞ্জ থানার বাসিন্দা। র্দীঘ চার বছর ধরে ওই মাদরাসায় সে লেখা পড়া করে আসছে বলে মাদসারা সূত্রে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ওসি আবদুলহাই বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে নিহতের শরীরের বুকের মধ্যে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটা হত্যা বলে তিনি জানান। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাগেছে, নিহত ছাত্র দীর্ঘদিন ধরে মাদানিয়া মাদরাসার বোডিং থেকে লেখা পড়া করে আসছে। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ওই বোডিং সে ছিল। কিন্তু এরপর আর সে বোডিং আসেনি। বুধবার সকালে তার মৃতদেহ মাদরাসা থেকে প্রায় ৪০০ গজ দূরে একটি বাসার সামনে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে বুধবার ভোর বেলার কোনো এক সময় তাকে খুন করা হয়েছে।

বাসার মালিক হাবিবুর রহমান বলেন, বুধবার ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা বাসার সামনে এক যুবকের লাশ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। যুবককে খুন করে হয়ত বাসার সামনে কেউ ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। মাদরাসার শিক্ষক শহিদুর রহমান বলেন, নিহত যুবক তাদের মাদরাসার ছাত্র। তবে কে বা কাহারা তাকে খুন করেছে তা জানা নেই। তবে মঙ্গলবার রাত সে মাদরাসায় ছিল না বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..