× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

দারুণ জয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ড

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে

শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দুই গোল হজম করে পিছিয়ে পড়তেও সময় লাগল না সুইজারল্যান্ডের। বিরতির আগেই অবশ্য সমতায় ফিরল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলও পেয়ে গেল মুরাত ইয়াকিনের শিষ্যরা।

সার্বিয়া আর পারল না সেই গোল শোধ করতে। আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে দারুণ জয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল সুইজারল্যান্ড।

শুক্রবার রাতে ৯৭৪ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে সুইজারল্যান্ড। এবারের আসরের শেষ দল হিসেবে তারা নাম লিখিয়েছে দ্বিতীয় রাউন্ডে। সুইসদের পক্ষে লক্ষ্যভেদ করেন জেরদান শাকিরি, ব্রিল এম্বোলো ও রেমো ফ্রুয়েলার। সার্বদের দুই গোলদাতা হলেন আলেক্সান্দার মিত্রোভিচ ও দুসান ভ্লাহোভিচ।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরে গেছে ক্যামেরুনের কাছে। ক্যামেরুন ৪ ও সার্বিয়া মাত্র ১ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।

আসরের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপ ‘এইচ’ চ্যাম্পিয়ন পর্তুগালের মুখোমুখি হবে সুইসরা। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে।


এ ক্যটাগরির আরো খবর..