× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান জানান, তথ্য সংগ্রহকারীরা পঞ্চগড়ের সদর, বোদা ও দেবীগঞ্জ উপজেলার ৩৬টি বিলুপ্ত ছিটমহলের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছেন। তিনটি উপজেলায় ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন তত্ত্বাবধায়ককে তথ্য সংগ্রহ ও তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহলে নয় হাজার, বোদা উপজেলায় দুই হাজার এবং সদর উপজেলায় এক হাজার পাঁচ শত সম্ভাব্য ভোটার রয়েছে।

পঞ্চগড় সদরের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মো. মফিজার রহমান জানান, অবশেষে বিলুপ্ত ছিটের অধিবাসীরা ভোটার হতে যাচ্ছে। এজন্য আমরা আনন্দিত। এর মাধ্যমে এখানকার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।: পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ১০ জুলাই সকালে শুরু হওয়া এ কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত চলবে ।

প্রকাশ যে, গত বছরের ৩১ জুলাই ভারত-বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় করা হয়। ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের অভ্যন্তরে ১১১ বিলুপ্ত ভারতীয় ছিটমহলের মোট ৩৭ হাজার ৫৩৫ জন বাসিন্দা বাংলাদেশি নাগরিকত্বের আবেদন জানান।


এ ক্যটাগরির আরো খবর..