× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

বিরাটের অনুপস্থিতিতে সাফল্য ধরে রাখতে চান রোহিত

admin
হালনাগাদ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

বিরাটের অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷ প্রথম ম্যাচ রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে৷ টানা এক বছর ধরে খেলে যাওয়া বিরাট কোহলিকে এই সিরিজে বিশ্রাম দিয়ে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেন নির্বাচকরা৷

শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে, রোহিত পরিষ্কার জানিয়ে দিলেন বিরাটের দলকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য তাঁর৷ রোহিত বলেন, ‘ক্যাপ্টেন হিসেবে আমার কাজ হল বিরাট যেখানে টিমকে ছেড়ে গিয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া৷ আমি যখনই সুযোগ পেয়েছি, তখনই দলের সাফল্য ধরে রাখার চেষ্টা করেছি৷’

এর আগে বিরাটের অনুপস্থিতিতে ভারতকে এশিয়া কাপ জিতিয়েছেন রোহিত৷ গত বছর রোহিতের নেতৃত্বে এশিয়া সেরা হয় ভারত৷

তবে শাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো দুই তারকা ব্যাটসম্যান ছাড়া এবার ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ৷ শাকিব ও তামিম না-থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না রোহিত৷ তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল৷ গত কয়েক বছরে দারুণ পারফর্ম করে আসছে৷ শুধু ঘরের মাঠেই নয়, বিদেশেও৷ বিশেষ করে আমাদের বিরুদ্ধে ওরা চাপের মধ্যে ভালো খেলে৷ সুতরাং ওদের অন্যভাবে দেখার কোনও কারণ নেই৷’

বাংলাদেশ দলে শাকিব ও তামিমের মতো দুই তারকা ব্যাটসম্যানের না-থাকা প্রসঙ্গে রোহিত বলেন, ‘জানি শাকিব ও তামিমের মতো দু’জন বড় প্লেয়ার নেই৷ কিন্তু তবুও ওরা যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে৷ বাংলাদেশ দলে বেশ কয়েকজন পরিণত ক্রিকেটার রয়েছে, যারা অনেক দিন ধরে দেশের হয়ে খেলছে৷’দিল্লিতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে কম জলঘোলা হয়নি৷ রাজধানীর দূষণ নিয়ে দিল্লিতে ম্যাচ আয়োজন না-করা নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন কয়েকজন পরিবেশবিদ৷

তবুও দিল্লি থেকে ম্যাচ সরাতে রাজি হননি সৌরভ৷ দিল্লির দূষণ প্রসঙ্গে রোহিতের বক্তব্য, ‘আমি সবে মাত্র দিল্লিতে পা-দিয়েছি৷ সুতরাং খুব বেশি সময় এখানে কাটায়নি৷ তবে আমি জানি, ৩ তারিখ ম্যাচটা এখানেই হচ্ছে৷ আমাদের এখানে খেলতে কোনও সমস্যা নেই৷ এখানে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচও খেলেছি৷’ সিরিজের বাকি দু’টি ম্যাচ হবে রাজকোট ও নাগপুরে৷


এ ক্যটাগরির আরো খবর..