× Banner
সর্বশেষ
টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভারত জাতির ভবিষ্যৎ সমৃদ্ধির চাবিকাঠি আকাশপথে – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে – কৃষি মন্ত্রী সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে – সুলতান সালাউদ্দিন টুকু থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের

বিয়ের দিন তারিখ সব ঠিক ঠাক। হবু নববধুকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটাও করা চলছে।  এমনি এক সময়ে নিজেকে নিজে হত্যার মধ্য দিয়ে পৃথিবীথেকে চির বিদায় নিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলেজ পড়ুয়া ছেলে সৈকত মুখার্জী(১৭)।

শনিবার(২মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাস ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।

স্থানীয়রা সহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,ভোররাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র । তিনি পিতা মাতার একমাত্র আদরের সন্তান ছিলেন।

জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল।  একই উপজেলার রমজাননগর ইউপির একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে। হবু নববধুকে  সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। শুক্রবার ভোরে তিনি নিজে আত্নহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..