× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানবাহিনীর সদস্যকে ‘শান্তির বার্তা’ হিসেবে ছেড়ে দেবে পাকিস্তান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্দে কাতজু পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচক ছিলেন। তবে এবার তিনি ইমরানের ভক্ত হয়ে গেছেন বলে জানিয়েছেন। ভারত-পাকিস্তান চলমান উত্তেজনায় ইমরান খান সংযত হয়ে কথা বলায় এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ায় তিনি ইমরানের প্রশংসা করেছেন। কাতজু মনে করেন, এতে দুটি দেশের মধ্যে উত্তেজনা হ্রাস পাবে।

এ সম্পর্কে এক টুইটার পোস্টে তিনি লিখেন, আমি শুরুতে ইমরান খানের সমালোচক ছিলাম। কিন্তু টিভিতে তার সংযত বক্তব্য শুনে আমি তার ভক্ত হয়ে গেছি।  এর আগে ইমরান খান ঘোষণা দেন, পাকিস্তানে আটক ভারতীয় বিমানবাহিনীর সদস্য অভিনন্দনকে ‘শান্তির বার্তা’ হিসেবে ছেড়ে দেয়া হবে। আজ তাকে ছেড়ে দেয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয় পাকিস্তানবিরোধী বিক্ষোভ।

পরবর্তীতে ভারতের যুদ্ধবিমান পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গেলে ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন রূপ নেয়। গত বুধবার ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। তখন একজন পাইলটকে আটক করে করাচি এবং তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। ভারত শুরুতে পাইলট আটকের বিষয়টি অস্বীকার করলেও শেষ পর্যন্ত স্বীকার করে নেয়। আজ অভিনন্দন নামের সেই পাইলটকে মুক্তি দেয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..