× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নূপুর (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শ্রাবণী (১৬) নামের আরেক স্কুলছাত্রী।

গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে, নূপুরের বাবার নাম পরিতোষ। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ানী গ্রামে। নূপুর ও শ্রাবণী দুজন বান্ধবী। তারা দশম শ্রেণির ছাত্রী। তবে তারা কেন ঢাকায় এসেছিল, তা জানাতে পারেনি পরিবার।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, এ দুই স্কুলছাত্রী বৃষ্টির মধ্যে হাতে বই-খাতা নিয়ে ৪ নম্বর রেললাইন হেঁটে অতিক্রম করছিল।

এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি ট্রেন তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নূপুর মারা যায়। শ্রাবণী গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই


এ ক্যটাগরির আরো খবর..