× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ২২৮৭ ভূমিহীন পরিবার পেলো উপহারের ঘর

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ভূমিহীন পরিবার

সিলেট জেলায় আরও ৫ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সিলেট জেলায় মোট ৯ উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হল। ৯ আগস্ট বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিলেটের আরও ৫৯৭ পরিবারকে এসব ঘর ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

দেশের একজন মানুষও যাতে ভূমি ও গৃহহীন না থাকেন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আজ বুধবার চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগে ২ হাজার ২৮৭ ভূমি ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। যাদের মধ্যে শুধু সিলেট জেলায় পেয়েছে ৫৯৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১ জন ভূমি ও গৃহহীন পান প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জেলায় ২ হাজার ২৮৭টি ঘর দেয়া হয়। আর সিলেট জেলায় দেওয়া হয় ৫৯৭টি ঘর।

৪র্থ পর্যায়ের ২য় ধাপে সিলেট জেলায় ৫৯৭ টি ‘ক’ শ্রেণির ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়। এর মধ্যে সিলেট সদর উপজেলায় ১৭৫, বালাগঞ্জে ৪৬, বিয়ানীবাজারে ১৮, বিশ্বনাথে ৭১, কোম্পানীগঞ্জে ১৫, গোলাপগঞ্জে ৮৮, জকিগঞ্জে ৩০ এবং ওসমানীনগর উপজেলায় ৩০টি ঘর দেয়া হল।

বুধবার এসব ঘর হস্তান্তর করা হয়। সিলেটে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার সকালে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..