× Banner
সর্বশেষ
জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

পিআইডি

বিমস্টেকের পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ মার্চ, ২০২৪
ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

বিমস্টেকের সদস্যভুক্ত দেশসমূহের ফরেন সার্ভিস একাডেমিগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম আজ ঢাকাস্থ ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে।

প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশ্ফী বিন্তে শাম্স্, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন (Mahishini Colonne), পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমস্টেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা করেন। বিমস্টেকের ৭টি দেশের ফরেন সার্ভিস একাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন।

৩ থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমস্টেকের সদস্যভুক্ত দেশসমূহ ফরেন সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমস্টেক সামিটে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এই ধরনের কর্মসূচি আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস একাডেমিগুলোর প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বৃদ্ধিতে দেশগুলো কাজ করবে।


এ ক্যটাগরির আরো খবর..