× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

পিআইডি

বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। যা মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং মহিলা হেলপারের মাধ্যমে পরিচালিত হবে। সে লক্ষ্যে নারীবান্ধব বিআরটিসি বাসে নিম্নবর্ণিত স্লোগান নির্ধারণ করা হয়েছে:

স্বস্তির আরেক নাম, নারী বন্ধব বিআরটিসি বাস। নারীর পথচলায় ভয়ের শেষ, নিরাপদ বাসেই এগোবে দেশ। নিরাপদ যাত্রা কর্মে গতি-নারীর হাতেও অর্থনৈতিক শক্তি। নিরাপদ পথচলায় নারী, সমৃদ্ধির দেশ গড়ি। নিরাপদ যাত্রা নারীর অধিকার, নারীবান্ধব বাস হোক সবার অঙ্গীকার। নারীর হাতে ঘুরবে চাকা, বদলে যাবে আগামীর ঢাকা। কর্মে যাবো মহিলা বাসে, ভোগান্তি পেরিয়ে উন্নতি আসে। নারী চালকের গাড়িতে, নিরাপদে ফিরি বাড়িতে। নারীর চালনায় যাত্রা করি, নিরাপদ বাংলাদেশ গড়ি।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে ‘মহিলা বাস সার্ভিস’ সংক্রান্ত বার্তা ও স্লোগানসমূহ বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..