× Banner
সর্বশেষ
ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেসির নেতৃত্বে দারুণ প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান

বরগুনা প্রতিনিধি

বিবেক স্মরণিকার ৪০ তম বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০২২
বিবেক স্মরণিকা

বরগুনা রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ থেকে প্রকাশিত “বিবেক” স্মরণিকার ৪০ তম বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গনে রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ আয়োজিত উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার বার বার নির্বাচিত সংসদ সদস্য জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

সভাপতিত্ব করেন বিবেক স্মরণিকা(৪০তম বিশেষ সংখ্যা) সম্পাদক ব্যারিস্টার সৌমিত্র সরদার পিকলু।

অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান, পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম, বরগুনা পৌরসভা মেয়র অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজ, রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ উপদেষ্টা ডাঃ ধীরেন্দ্র নাথ সরদার, বরগুনা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু সুখরঞ্জন শীল, সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গগন।

শারদ সংখ্যা হিসেবে ‘বিবেক ৪০’ সংগ্রহে রেখে মানব সেবার যে মহান ব্রত ‘বরগুনা রামকৃষ্ণ  বিবেকানন্দ সংঘ” চালিয়ে যাচ্ছে , আপনার পরিশোধিত মূল্যের লভ্যাংশ সেখানে ব্যয়িত হবে।


এ ক্যটাগরির আরো খবর..