× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক

বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি – সমাজকল্যাণ মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ মে, ২০২৬
বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি। তিনি বলেন, থ্যালাসিমিয়া একটি জন্মগত রক্ত-স্বল্পতাজনিত জটিল রোগ। স্বামী-স্ত্রী দুজন যদি থ্যালাসিমিয়ার বাহক হন, শুধু তখনই সন্তানদের এই রোগ হতে পারে।

মন্ত্রী আজ ঢাকায় মালিবাগ হোসাব টাওয়ারে অবস্থিত বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতাল আয়োজিত ‘বিশ্ব থ্যালাসিমিয়া দিবস-২০২৬’ উপলক্ষ্যে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মনজুর মোরশেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া ইসলাম এবং ডাঃ হুমায়ুন কবির।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণপূর্বক বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষ করে গড়ে তুলে তাদেরকে মেইনস্ট্রিমে নিয়ে আসার জন্য সরকার তৎপর রয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে প্রতি নয়জনে একজন থ্যালাসিমিয়া রোগের বাহক। প্রতিবছর বাংলাদেশে প্রায় আট হাজার শিশু থ্যালাসিমিয়া নিয়ে জন্ম নিচ্ছে। ব্যাপক প্রচার-প্রচারণা ও কনটেন্ট তৈরির মাধ্যমে থ্যালাসিমিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্য সেবা সম্পর্কে খোঁজখবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..