× Banner
সর্বশেষ
নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা পুরোপুরি প্রত্যাহার

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সাথে বিবাহবিচ্ছেদ অভিনেতা আরিফিন শুভর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
বিবাহবিচ্ছেদ আরিফিন শুভর

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার সন্ধ্যায় সমাজমাধ্যমে তিনি তার বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ করেন। তবে বিচ্ছেদ ২০ জুলাই হয়েছে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারের সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল আরিফিন শুভর। শুভর সঙ্গে তার স্ত্রী অর্পিতার দূরত্বের কথা অবশ্য বেশ কয়েক বছর ধরেই শোনা গিয়েছিল।

আরিফিন লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসাবেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’

বিচ্ছেদ হলেও শুভ তার স্ত্রী অর্পিতা সমাদ্দারের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। লিখেছেন, ‘আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থ ভাবে বাঁচতে পারব।’

কোটা সংস্কার আন্দোলন নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেতা আরিফিন শুভ। তিনি লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনায়।’


এ ক্যটাগরির আরো খবর..