× Banner
সর্বশেষ
জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন

বিবাদীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল বাদী পক্ষ

admin
হালনাগাদ: সোমবার, ৭ মে, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুরঃ মিথ্যা, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে আসামীকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন বাদী পক্ষ। আদালতের স্বপ্রণোদিত মামলায় প্রতারক বাদী পক্ষ এখন জেল হাজতে।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালত মেহেরপুরে। আটক আসামীরা হলেন- জেলার গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ইদ্রিস আলী (৫০), একই গ্রামের মৃত ছহিরউদ্দিনের ছেলে খাইরুজ্জামান আকামত (৪২), মোঃ ইন্তাজ আলীর ছেলে মোঃ আন্টু(২৮) ও সদর উপজেলার হরিরামপুর গ্রামের রবিউল ্ইসলামের ছেলে মোঃ শামীম (২৮) (মোহরার)। জামিন শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট শাহীন রেজা আসামীদের জেল হাজতে পাঠাবার নির্দেশ দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়- মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত হাজী আব্দুল করিমের কনিষ্ঠ পুত্র বিটিভি শিল্পী আশরাফ মাহমুদের বিরুদ্ধে আসামীরা তার স্বাক্ষর জাল করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

পরে বিবাদী আশরাফ মাহমুদ তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে আদালতে অবেদন করেন। এতে বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত তার তর্কিত স্বাক্ষর নিশ্চিতের জন্য ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবরেটরিতে প্র্রেরণ করেন। সেখানে স্বাক্ষরটি আশরাফ মাহমুদের নয় বলে বিবেচিত হয়।

স্বাক্ষ্য প্রমান শেষে মামলা থেকে আশরাফ মাহমুদকে বেকসুর খালাস দেওয়া হয় এবং স্বাক্ষর জালিয়াতি, প্রতরণা ও মিথ্যা স্বাক্ষ্য দেয়ার অভিযোগে আদালত স্বপ্রণোদিত হয়ে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইমান আলী বাদী হয়ে মামলা করার নির্দেশ দেন।

যার মামলা নং সিআর-১৩০/২০১৮। ওই মামলার আসামিরা গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালতের বিজ্ঞ বিচারক তা নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..