নবম শ্রেণী ছাত্রী জান্নাতুন খাতুন ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ছেলেদের সাথে ঘোরাঘুরি করায় বকা দিলে শিক্ষিকা চৈতালি চাকীকে অপমান ও লাঞ্ছিত করার পাশাপাশি টেনে-হিঁচড়ে স্কুলের বাইরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধর ওই সংখ্যালঘু ছাত্রীর পরিবার ও এলাকার লোকজন মিলে।
২২ জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী প্রতাপচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। এই বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রী জান্নাতুন খাতুন।
জানা যায় ক্লাস চলাকালীন সময়, ওই ছাত্রী ক্লাসে না গিয়ে বাইরের ছেলেদের সাথে ঘোরাঘুরি করছিল। জান্নাতুন খাতুনকে সেই অবস্থায় দেখতে পেয়ে, তাকে সামান্য বকাবকি করেন বিদ্যালয়ের শিক্ষিকা চৈতালি চাকী। ছত্রীর অভিযোগ শিক্ষিকা চৈতালি ছাত্রীর কান ধরে টানেন এবং তাকে ক্লাসে যেতে বলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর ওই ছাত্রী বাড়ি গিয়ে তার পরিবারের সদস্যের কাছে ঘটনার কথা জানায়। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রীর পরিবারের লোকেরা। ওই ছাত্রীর পরিবারের লোকজন এবং ইসলাম ধর্মাবলম্বী প্রতিবেশীরা মিলে স্কুলে হামলা চালায়। তারা ওই শিক্ষিকাকে স্কুলের মধ্যে বিবস্ত্র করে ফেলে। এরপর শিক্ষিকা চৈতালি চাকীকে অপমান ও লাঞ্ছিত করার পাশাপাশি, টেনে-হিঁচড়ে স্কুলের বাইরে নিয়ে যাওয়া হয় এবং ছাত্রছাত্রী ও স্থানীয় লোকদের সামনে বেধড়ক মারধর করা হয়। বিক্ষুব্ধ সংখ্যালঘু জনতা তখন প্রধান শিক্ষকের গাড়ি ভাঙচুর করে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ বাহিনী পৌঁছে যায় স্কুলে। ছুটে আসেন বিডিও এবং জেলা বিদ্যালয় পরিদর্শক। তারা প্রধান শিক্ষককে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। তবে ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
২৩/০৭/২০২২ তারিখে স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে হিলি থানায় অভিযোগ জানানোর পরেও আজ পর্যন্ত কাউকে এরেস্ট করা হয়নি।এদিকে সামান্য শাস্তি দেওয়াকে কেন্দ্র করে যেভাবে স্কুলে হামলা চালানোর ঘটনা ঘটলো; একজন সম্মানিতা শিক্ষিকাকে যেভাবে মধ্যযুগীয় কায়দায় শ্লীলতাহানি ও মারধর করা হলো – তা নিয়ে এলাকার সাধারণ বাসিন্দাদের একটা বড়ো অংশ ভীষণ ক্ষুব্ধ।
এ ক্যটাগরির আরো খবর..