× Banner
সর্বশেষ
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন বৃদ্ধকে চাপা দেয়া ঘাতক বাস আটক করায় পুলিশের সাথে বিএনপি নেতার লাঞ্ছনা নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বিপিএলের মাঝপথে ওমরাহ করতে দেশের বাইরে সাকিব

ACP
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
ওমরাহ করতে দেশের বাইরে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝেই হঠাৎ করে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের খেলা না থাকায় ওমরাহ হজ পালনের জন্য শুক্রবার রাতে ঢাকা ছেড়েছেন সাকিব।

শুক্রবার রাত সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ তারিখ দেশের ফেরার কথা রয়েছে তার।

শনিবার এসব কথা জানিয়েছেন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি বলেন, ‘সাকিব হজ পালনের উদ্দেশ্যে গিয়েছে এবং সোমবার ফিরবে। এরপর দলের সঙ্গে যোগ দেবেন।’

গতকাল খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আর আগামী দুই দিনেও কোনো খেলা নেই তার দলের।

টুর্নামেন্টে ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে সাকিব আল হাসানের দল।


এ ক্যটাগরির আরো খবর..