× Banner
সর্বশেষ
ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিপিএমসিএ নির্বাচনে সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোয়াজ্জেম

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)-এর প্রথম নির্বাচিত সভাপতি হয়েছেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন। বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের এই সংগঠনে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে বিপিএমসিএ’র নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন ডা. মো. মঈনুল আহসানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচন বোর্ড।

মহিউদ্দিন-মুকিত পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকার বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের ডা. মুহাম্মদ আব্দুস সবুর।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ডা. শেখ মহিউদ্দিন এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম. এ. মুকিত। অপরদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ও ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।

বিপিএমসিএ’র মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে: সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি, সহ-সভাপতি ৫টি, যুগ্ম সম্পাদক ৪টি, অর্থ সম্পাদক ১টি, সাংগঠনিক সম্পাদক ১টি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ৩টি, আইন বিষয়ক সম্পাদক ১টি, শিক্ষা-সাংস্কৃতিক-সমাজকল্যাণ সম্পাদক ১টি এবং কার্যনির্বাহী সদস্য ৩টি। ১১০ ভোটারের মধ্যে ৯২ জন সদস্য ভোট প্রদান করেন।

নির্বাচনে বিভিন্ন পদে বিজয়ীরা হলেন:

সহ-সভাপতি:
সৈয়দ মো. মোরশেদ হোসেন, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোস্তাফিজুর রহমান, প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ সাহাব উদ্দিন

যুগ্ম সাধারণ সম্পাদক:

সাইমুম সাইরাস, উলফাত জাহান মুন, মো. নাজমুল আহসান সরকার, নীলু আহসান

অর্থ সম্পাদক:

মো. হাবিবুল হক

সাংগঠনিক সম্পাদক:

ডা. মুহাম্মদ আব্দুস সবুর

বিভাগীয় সাংগঠনিক সম্পাদক:

চট্টগ্রাম: রইস আব্দুর রব

রাজশাহী: গাজী সেজান তানভীর

সিলেট: অধ্যাপক ডা. শাহরিয়ার মোমেন চৌধুরী

আইন বিষয়ক সম্পাদক:

রাশীদ সাইফুনুল ইসলাম

শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক:

সামিরা আহমেদ

কার্যনির্বাহী সদস্য:

অধ্যাপক ডা. আবুল খায়ের, ডা. মো. রেফায়েত উল্লাহ শরীফ

তবে নির্বাচন শেষে ভোট গণনায় স্বচ্ছতার অভাবের অভিযোগে আফরোজা-মোয়াজ্জেম পরিষদ ভোট বর্জন করে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন দাবি করেন, মাত্র ২১টি পদের ভোট গুনতে ৭ ঘণ্টা সময় নেয়া হয় এবং ব্যালটে ‘ঘষামাজা’ করে সভাপতি প্রার্থী আফরোজা খানম রিতাকে হারানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার ভাই ডা. মহিউদ্দিনকে বিজয়ী করতে প্রক্রিয়াটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালিত হয়েছে।

তিনি জানান, সঠিকভাবে পুনরায় ভোট গণনা না হলে তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..