× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

পিঁ আই ডি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের ৩য় ব্যাচের অধীনে এ চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়।

আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত IWAMA Kiminori এবং বাংলাদেশে জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ HIROSHI Yoshida যথাক্রমে বিনিময় নোট ও ঋণচুক্তি স্বাক্ষর করেন।

এ ঋণচুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ৭৬ হাজার ৬৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন ঋণ সহায়তা প্রদান করবে। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

এ প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নতুন প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণসহ বিমানবন্দরের  সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভবিষ্যত বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিকমানের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৩৯৯ দশমিক ০-৬৩৩ কোটি টাকা যার মধ্যে জিওবি ৫ হাজার ২৫৮ দশমিক ০৩৮৮ কোটি, জাইকা ১৬ হাজার ১৪১ দশমিক ০২৪৫ কোটি। নভেম্বর ২০২৩ সময় পর্যন্ত প্রকল্পের বাস্তব ভৌত অগ্রগতি ৯০%। উল্লেখ্য, এই প্রকল্পে জাইকা কর্তৃক পর্যায়ক্রমে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোপূর্বে ২টি পর্যায়ে মোট ১ লাখ ৫৬ হাজার ৮২৫ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..