× Banner
সর্বশেষ
শার্শায় দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসক আলামিন নিহত,আটক ৩ শার্শায় নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুর রহমানকে গণসংবর্ধনা সরকারি সফরে নিজ এলাকায় আসছেন তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা মধুখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাত্রনেতা থেকে তথ্যমন্ত্রী : জহির উদ্দিন স্বপন – এর বর্ণাঢ্য রাজনৈতিক পথচলা কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী   খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব -বাণিজ্য মন্ত্রী একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই – ডিএমপি কমিশনার ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না – ভূমিমন্ত্রী

বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দিচ্ছে আনন্দলোক এর এআইআইটি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
বিনামূল্যে কম্পিউটার শিক্ষা

বিনামূল্যে কম্পিউটার শিক্ষা ।।  দরিদ্র জনগোষ্টী এবং সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের অফিস ম্যানেজমেন্ট কোর্স সহ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ফ্রি প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান আনন্দম্‌ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজী (এআইআইটি)। সপ্তাহে প্রতি শুক্রবার বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দেওয়া হবে।

এআইআইটি প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী প্রমিথিয়াস চৌধুরী বলেন, ‘সমাজে সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা যাতে অবহেলিত না হয়, মাথা উঁচু করে বাঁচতে পারে, সে জন্য তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।

যোগ্যতাঃ  প্রশিক্ষণ কোর্সের প্রধান জানান, প্রশিক্ষণ কোর্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা ও বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসএসসি পাস করা যে কেউ এই কোর্সে অংশ নিতে পারবেন। এ ছাড়া যেকোনো বয়সের ব্যক্তিরাও এ কোর্স করতে পারবেন।

এআইআইটি এর প্রশিক্ষক রূপালী খানম বলেন, দরিদ্র, পিছিয়ে পড়া/সংখ্যালঘু ছাত্রছাত্রীদেরকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া সংখ্যাগুরু ছাত্র-ছাত্রীদের গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়্যার মেইনটেন্যান্স, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, আউটসোসিং, আইসিটিসহ এক বছর মেয়াদি ডিপ্লোমা ও ছয় মাস মেয়াদি ডিপ্লোমাসহ অন্যান্য কোর্সে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

আবেদন বাছাই প্রক্রিয়া সম্পর্কে এআইআইটি এর ব্যবস্থাপক রাই কিশোরী চৌধুরী জানিয়েছে, দরিদ্র ছাত্র-ছাত্রীদের স্ব স্ব এলাকার প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান কিংবা সংখ্যালঘু নেতাদের প্রত্যায়ন পত্র বাধ্যতামূলক।  প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

ভর্তির ফরম সরাসরি অফিসঃ ১৬ হাটখোলা লেন(স্বামীবাগ) পঞ্চম তলায় পাওয়া যাবে অথবা স্বহস্তে ব্যবস্থাপক, আনন্দম্‌ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজী বরাবর আবেদন করে পাসপোর্ট আকারের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপিসহ thenewse@gmail.commail  পাঠাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..