× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

বিধবাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সাংবাদিক পেটালেন মাদক কারবারী

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি রোডের একটি বসত বাড়িতে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, বিধবা নারীকে হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রহস্যজনক হত্যাকান্ডের ক্লু উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছেন। অপরদিকে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছেন দুইদিন আগে ওই বিধবা নারীকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের আগে বিধবা ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। রহস্যজনক এ হত্যাকান্ডের পর পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তিন সন্তানের জননী আলেয়া বেগম ওই এলাকার মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী। নিহত আলেয়া বেগমের প্রতিবেশী ভিআইপি রোডের বাসিন্দা আব্দুর রব গোমস্তার স্ত্রী আফসানা বেগম জানিয়েছেন, আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মের সুবাধে ঢাকায় থাকেন। দুই মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা তাদের শ্বশুর বাড়িতে থাকেন। যে কারণে আলেয়া বেগম একাই বাসায় থাকতেন।

আফসানা বেগম আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গিয়ে দেখতে পাই ঘরের দরজা খোলা। ঘরের মধ্যের ফ্লোরে উলঙ্গ অবস্থায় আলেয়া বেগমের মরদেহ পরে রয়েছে। এ সময় তিনি ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে উজিরপুর ও বানারীপাড়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রæত সময়ের মধ্যে হত্যার মূলরহস্য উদঘাটনের জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..