× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

আজ চার ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎসরবরাহ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ মে, ২০২৫
বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গ্রিড উপকেন্দ্রের সম্প্রসারণ কাজের জন্য পিরোজপুর ও ঝালকাঠীতে আজ চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি)।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি কর্তৃক বাস্তবায়নাধীন গ্রিড ভিত্তিক বিদ্যুৎ সরবরাহে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভান্ডারিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বে-সম্প্রসারণ কাজের জন্য উপকেন্দ্রের বরিশাল-ভান্ডারিয়া ও ভান্ডারিয়া-বাগেরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে বুধবার (১৪ মে) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পিরোজপুর ও ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন পিরোজপুর জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও কাউখালী উপজেলা, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা এবং বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।

বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..