× Banner
সর্বশেষ
শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া

বিদ্যুৎ ও জ্বালানি মেলার পর্দা নামলো

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি মেলার পর্দা নামলো শনিবার। `আলোর পথে আরো এগিয়ে’-এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি মেলা।

সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানে আয়োজকরা।

এবারের মেলায় সরকারি স্টল ক্যাটাগরিতে সেরা পুরস্কার পেয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বড় পুকুরিয়া কয়লা খনি লিমিটেড ও ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতর। বেসরকারি স্টলের পুরস্কার পেয়েছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড ও সাইফ পাওয়ার টেক। অন্যদিকে সরকারি ও বেসরকারি সার্বিকভাবে সেরা পুরস্কার পায় পিডিপির স্টল।

প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামীর বাংলা হবে আলোকিত। আমরা বীরের জাতি আমরাই পারব। ২০২১ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালবে। জ্বালানিখাতের যে ঘাটতি রয়েছে তা শিগগিরই দূরীভূত হবে।

সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। খ্যাতনামা নাট্যদল প্রাচ্যনাট্য পরিবেশন করে নাটিকা, সংগীত পরিবেশন করেন রায়সা আজাদ, নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও তার দল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কাউস।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ আয়োজিত এ মেলায় বিদ্যুৎ ও জ্বালানিসম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি ১০৬টি প্রতিষ্ঠানের ৩০৩টি স্টল অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..