× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আরেক শিশু গুরুত্বর আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আরেক শিশু গুরুত্বর আহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর বড় রবিউল ইসলাম রবি (৯) গুরুত্বর আহত হয়েছে।
নিহত শিশুর নাম মো.তৌহিদুল ইসলাম (৭) সে উপজেলার কবিরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর গ্রামের দুলা মিয়ার বাড়ির নিজ বাড়ির ঘরের টিনের চালের ওপর দুষ্টামির ছলে উঠে পড়ে তৌহিদুল। ওই সময় ঘরের টিনের চালের উপর পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিশুর বড় ভাইও গুরুত্বর আহত হয়। পরে পরিবারের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় রবিউলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা যায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে। এ ঘটনায় তাঁর বড় ভাইও গুরুত্বর আহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..