× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হল এক চোর

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক দগ্ধ হয়েছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির (২৫)। এ ঘটনাটি ঘটে পুরান ঢাকার বংশাল থানা এলাকায়। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শনিবার রাত তিনটার সময় জাহাঙ্গীর বংশালের নয়াবাজার কসাইটুলী এলাকায় চুরি করতে যায়। সেখানে সে তামার তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর দগ্ধ হয়। পরে সে নিজেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আসে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ জাহাঙ্গীর কবিরের বাবার নাম সুলতান আলী। সে পুরান ঢাকার বংশাল থানার নয়াবাজার কসাইটুলী এলাকায় বসবাস করে।


এ ক্যটাগরির আরো খবর..