× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নোয়াখালী প্রতিনিধি

বিদ্যুতের খুঁটিতে চলছে কাজ, চলে এল বিদ্যুৎ দগ্ধ লাইনম্যান

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
বিদ্যুৎ দগ্ধ লাইনম্যান

নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) খুঁটিতে উঠে তার পরিবর্তন করার সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে। ওই লাইনম্যানের নাম মো.মানিক (২৫)।  সে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার লিচু বাগান এলাকার মো.জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২১ মে) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক চৌধুরী ট্রেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী। ঠিকাদারি প্রতিষ্ঠানটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় শেখ হাসিনার শত ভাগ বিদ্যুতায়ন প্রকল্পের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করছে। ওই শ্রমিক বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে অফিস থেকে ১১ হাজার কেভির এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু সে খুঁটিতে উঠে কাজ শুরু করলে সেই অবস্থায় আবার লাইন চালু করে দেওয়া হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অনেকক্ষন সে ১১হাজার কেভির সঞ্চালন লাইনে ঝুলে ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

চৌধুরী ট্রেডের কর্ণধার জাবের হোসেন চৌধুরী জানান, বিদ্যুতের সংযোগ বন্ধ করে মানিক খুঁটিতে কাজ করতে উঠে।  কিন্তু পুনরায় কিভাবে লাইনটি চালু হয়েছে ,এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। এটা কোন ধরনের ক্রটি।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..