× Banner
সর্বশেষ
আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুতিক পিলার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
বিদ্যুতিক পিলার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় বিদ্যুতিক পিলার থেকে এক যুবকের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। উদ্ধরকৃত ঝুলন্ত মরদেহ গোকুল চন্দ্র কর্মকার (৩২) নামের এক য়ুবকের বলে জানিয়েছেন কালীগঞ্জ থানা পুলিশ। গোকুল কর্মকার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জীবন চন্দ্র কর্মকারের ছেলে।

রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না। বিভিন্ন আশ্রমে থাকতো। প্রাতমিক ধারণা করা হচ্ছে, সে আত্বহত্যা করেছে। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..