× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক প্রাথমিক থেকেই STEM শিক্ষায় জোর, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে প্লে-ভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা

পিআইডি

বিদেশি বিনিয়োগ আকর্ষণে আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
বিনিয়োগবান্ধব পরিবেশ
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলবে সরকার

ঢাকা: বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কারের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, কর কাঠামো আরও প্রতিযোগিতামূলক করা, বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় প্রণোদনা নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ জোরদার করার বিষয়ে সরকার কাজ করছে।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Kim Ji-joon সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে মোবাইল ফোন উৎপাদন ও স্মার্ট ডিভাইস শিল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় নীতি সহায়তা ও বিনিয়োগবান্ধব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন এবং প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করেন এবং বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়বে এবং বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ শক্তিশালী হবে।

জবাবে মন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় নীতিগত সংস্কার নিয়ে কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, ডিজিটাল উদ্ভাবন এবং বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু এবং Samsung Electronics-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার জাংমিন জাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..