× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে দেশবাসী

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

নিউজ ডেস্কঃ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে দেশবাসী। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম শ্রদ্ধা জানান সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এরপর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

শহীদদের শ্রদ্ধা জানাতে রাজশাহীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বগুড়া জেলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে শুরু হয় কর্মসূচি।

এছাড়া জেলার বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে মানুষ। লক্ষ্মীপুরে বিজয় চত্বর শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে স্থানীয় বাগবাড়ী গণকবরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা প্রথমবারের মতো জাতীয় পরিচয়ে উদযাপন করছে মহান বিজয় দিবস।


এ ক্যটাগরির আরো খবর..