× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

বিজেএমসি ও বিটিএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠভাবে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে বলেছেন, বিজেএমসি ও বিটিএমসিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে ।

সোমবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে দেয়া নিদের্শনা বাস্তবায়নের (বিজেএমসি ও বিটিএমসি) অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত নিদের্শনা বাস্তবায়নের অগ্রগতি পর্যলোচনার লক্ষ্যে মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বৈঠকে মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা বিজেএমসিকে একটি স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিনিত করতে চাই এবং সে লক্ষ্যে বিজেএমসি’র নিয়ন্ত্রনাধীন মিলগুলোর আধুনিকায়নে কাজ এগিয়ে চলছে । প্রধানমন্ত্রী নিদের্শনার বাস্তবায়নে সংশ্লিস্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়ন এবং এর মাধ্যমে সফলতার সাথে দ্রুতগতিতে রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ অর্জন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটশিল্পের প্রতি খুবই আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, বতর্মানে বিজেএমসির ২৬ টি মিল চালু আছে এবং মৃতপ্রায় পাটকল পুনরুজ্জীবিত করার জন্য পুরান মেশিনের পরিবর্তে আধুনিক মেশিন সংযুক্তকরণে কাজ দ্রুত করা হবে। সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার সহ বিজেএমসি চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ূন খালেদ ও বিটিএমসির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো.বায়জিদ সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..