× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বিজিবির চেকপোষ্ট পাসপোর্ট যাত্রীদের কাছে এক আতঙ্ক জনপদের নাম

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পোর্ট থানার আমড়াখালি বিজিবি চেকপোষ্ট পাসপোর্টযাত্রীদের কাছে এক আতঙ্ক জনপদের নাম। কোন যাত্রীর কাছে কেনাকাটা থাকুক বা নাই থাকুক এরা বিজিবির জেরার কবল থেকে রেহায় পায় না এবং ঘন্টার পর ঘন্টা এখানে গাড়ি দাড় করিয়ে তল্লাশির নামে হয়রানি করছে বলে সরোজমিনে গিয়ে দেখা গেছে।
একাধিক পাসপোর্টযাত্রী আমড়াখালি বিজিবির চেকপোষ্টে দাঁেিড়য় অভিযোগ করেছে তারা দুর থেকে আসছে বিজিবির মাত্র ৭/৮ জন সদস্য একটি একটি করে পরিবহন ঘন্টা ব্যাপি তল্লাশি করে আর একটা গাড়ি তল্লাশি করছে। এ ছাড়া পরিবহন বাদে লোকাল গাড়ি, অটো রিক্সা, ভ্যান পিকআপ, ট্রাক চেক করতে আরো সময় বিরম্ব হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ছে।
ঢাকার পাসপোর্ট যাত্রী আহসানুল হক অভিযোগ করে বলেন আমি প্রায় ২ ঘন্টা আমার অসুস্থ পিতাকে নিয়ে আমড়াখালি দাঁড়িয়ে আছি। এখানে ৫ টি গাড়ির সিরিয়ালের ভিতর আমোদের বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের গাড়ি ৪ নং সিরিয়ালে দাঁড়িয়ে আছে। সুদুর চেন্নাই থেকে চিকিৎসা শেষে নিজ দেশে এসে এখানে বিজিবির তল্লাশি কেন্দ্রে পড়ে আবার ও আমার পিতা অসুস্থ হয়ে পড়েছে। এভাবে অনেক যাত্রী তাদের নিজ নিজ অভিযোগ উত্থাপন করেন।
ঢাকার মুন্সিগঞ্জ জেলার পাসপোর্টযাত্রী মনির হোসেন বলেন, বিজিবি চেক করুক এটা আমরা চাই । কিন্তু এরা আমাদের হয়রানি করুক সময় নষ্ট করুক এটা চাই না। এরা এখানে এভাবে স্বল্প সংখ্যক লোক দিয়ে তল্লাশি না করে বেশী জনবল বাড়াক। তাতে দ্রুত তল্লাশি হবে। যাত্রীরা ও দির্ঘ্যসময় গরমে দাঁড়িয়ে গাড়ির ভিতর বসে অতিষ্ট হবে না।


এ ক্যটাগরির আরো খবর..