× Banner
সর্বশেষ
আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী

বিজিএমইএ এর চ্যালেঞ্জ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পোশাক রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার চ্যালেঞ্জ নিয়েছে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ।

এ বিষয়টিকে সামনে রেখে আগামী ২৩ জানুয়ারি বিজিএমইএ এবং ইংরেজি দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ‘টার্গেট ৫০ বিলিয়ন ইউএস ডলার : উই নিড ইউর সাপোর্ট টু রিচ ইট’ শীর্ষক গোলটেবিল বৈঠক হতে যাচ্ছে।গোলটেবিল বৈঠকে আলোচনা করবেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবীরা।

উক্ত গোলটেবিল বৈঠক আয়োজনের বিষয়ে মঙ্গলবার বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ এবং ডেইলি স্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। ডেইলি স্টারের পক্ষে ছিলেন এর সম্পাদক মাহফুজ আনাম।


এ ক্যটাগরির আরো খবর..