ঢাকা, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মোহাম্মদ ইমান আলীর অনুপস্থিতিতে ৪ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অথবা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের কর্মে পরবর্তী প্রবীণতম বিচারক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।