× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসে আগুন দিয়েছে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে অগ্নিসংযোগ করেছে সৌদি শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে। শনিবার বিক্ষোভকারীরা দূতাবাস লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে মারে।

সন্ত্রাসবাদের অভিযোগে শেখ নিমর আল-নিমরকে শনিবার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে নিমরের সমর্থকেরা মনে করেন, সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে সমালোচনার কারণেই তাকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে। নিমরের মৃত্যুদণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এই ঘটনার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির দ্য রেভল্যুশনারি গার্ড।

শনিবার নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীরা তেহরানে সৌদি দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী দূতাবাসের ভেতরে পেট্রোলবোমা ছুড়ে মারে। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..