× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি মুসলিম লীগের নব্য সংস্করণ: সুবর্ণচরে গণসংযোগে শাহিন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
noakhali

বিএনপি বাংলাদেশে মুসলিম লীগের নব্য সংস্করণ বলে মন্তব্য করে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, বিএনপি যতই আষাড়ে গর্জন দেয়না কেন, তারা রাজপথে নামে না, তাদের নেত্রী বেগম জিয়ার মুক্তির জন্য এখন আর আন্দোলন করে না। বিএনপি জানে জনগন তাদের সঙ্গে নাই। ঢাকা শহরে মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে মিছিল করে বিএনপি। বাংলাদেশে এখন মুসলিম লীগের নব্য সংস্করণ হলো বিএনপি। তাদের প্রতীক ‘ধানের শীষ’ জনগন এখন আর পছন্দ করে না। বিএনপির প্রতীক হওয়া উচিৎ হারিকেন।

মঙ্গলবার (১৬ মে) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর, চরক্লার্ক ও ওয়াপদা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বাংলা বাজারের পথসভায় এসব কথা বলেন তিনি।

শিহাব উদ্দিন শাহিন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি সদর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহিন।

শিহাব উদ্দিন শাহিন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, একরামুল করিম চৌধুরী দলীয় মনোনয়নে এমপি হয়েও স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী ও প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট করেছেন। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নোয়াখালীর গর্ব জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঘড়ি মার্কায় ভোট করেছেন। শুধু তাই নয়, একরামুল করিম চৌধুরী এমপি হওয়ার পর দলের দুঃসময়ের নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অনুপ্রবেশকারীদের দলে প্রবেশের সুযোগ দিয়ে নিজস্ব বলয় তৈরী করে দুর্নীতি, টেন্ডারবাজি, চাকুরি বাণিজ্য ও অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। মাইজদী হাউজিংয়ে প্লট দেওয়ার নামে শত শত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা লুট করেছেন। তার অপশাসনের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়েছে ওঠেছেন। যেকোন সময় মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ করবে।

দলীয় মনোনয়নের বিষয়ে শাহিন বলেন, দলের বিরুদ্ধে যার অবস্থান, যেলোক দলকে ব্যবহার করে শত কোটি টাকা লুট করেছেন, দলের নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন, সেই লোক কিভাবে দলীয় মনোনয়ন চাইবেন? এখানকার মানুষ চায়, বহিরাগত-দুর্নীতিবাজ এমপি একরামকে বাদ দিয়ে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে দলীয় মনোনয়ন দেওয়া হোক।

শিহাব উদ্দিন শাহিন বলেন, আমাকে তৃণমূলের নেতাকর্মীরা অনেকটা জোর করছে, আমি যেন দলীয় মনোনয়ন চাই। নেতাকর্মীদের প্রত্যাশার ভিত্তিতে আমি আমার মাতৃতুল্য নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নোয়াখালীর ঠিকানা প্রিয় নেতা ওবায়দুল কাদেরের কাছে দলীয় মনোনয়ন চাইব। আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি অতীতের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি ভোটে এখানে জয়লাভ করবো। আর যদি আমাকে দলীয় মনোনয়ন না দেওয়া হয়, তাহলে দল যাকেই মনোনয়ন দিবে আমি তার জন্য কাজ করবো। তবে এখন যারা দলের কাছে মনোনয়ন চাইবেন, তাদেরকে কথা দিতে হবে, দল যাকেই মনোনয়ন দিবেন, তারা দলীয় প্রার্থীর জন্য কাজ করবেন কিনা?

গণসংযোগ ও পথসভায় শাহিনের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের, সহসভাপতি জাকিউল ইসলাম দুলাল, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেল, তাজ উদ্দিন, এডভোকেট জসিম উদ্দিন, মাকসুদুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, এনায়েত উল্যাহ, মাহে আলম, বাকের সওদাগর, অজি উল্যাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাঞ্চন মজুমদার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা অহিদুর রহমান তিয়াস পাটোয়ারীসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..