× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বিএনপি প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাবে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে।

বুধবার দুপুর ১২টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে দলের বক্তব্য তুলে ধরবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। সেখানে তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমালোচনাও করেছেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারি আলোচিত-সমালোচিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এবং বেশ কয়েকটি দল ওই নির্বাচন বর্জন করলেও জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন শেষ করে আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে বিরোধী দলে রাখার পাশাপাশি সরকারের অংশীদার বানিয়ে ১২ জানুয়ারি সরকার গঠন করে। নির্বাচনের বর্ষপূর্তিতে ঘিরে বিএনপির টানা তিনমাসের আন্দোলনও বেশ সফলতার সঙ্গে মোকাবেলা করে দলটি।


এ ক্যটাগরির আরো খবর..