× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বিএনপি পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়াবে না

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন না হলেও পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলে বিএনপি। সেনা মোতায়েনের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাই সেনা মোতায়েন না করলেও নির্বাচন থেকে সরে যাবার কোনো সম্ভাবনা নেই।

শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরের এস এস রোডে পায়ে হেটে গণসংযোগ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, উত্তরাঞ্চলের নির্বাচনী গণসংযোগকালে ধানের শীষের অভুতপূর্ব সাড়া পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় হবেই-হবে।

সরকার হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বিএনপি কর্মীরা যাতে নির্বাচনী মাঠে থাকতে না পারে সেজন্য তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের ডাক দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে নির্বাচনের পরে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে মির্জা ফখরুল শহরের কাঠেরপুলে এবং এস. এস. রোডের জামান কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে চামড়াপট্টি মোড় পর্যন্ত পায়ে হেটে গণসংযোগ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মোকাদ্দেস আলী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজু, খ.ম. রকিবুল হাসান রতন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সী আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খানসহ বিএনপি-যুবদল-ছাত্রদল-কৃষকদল-শ্রমিকদলসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকালে মির্জা ফখরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরবাস্যান্ডের মেয়র প্রার্থী নুর সাঈদ সরকারের পক্ষে গাড়ি থেকেই উপস্থিত নেতাকর্মী ও জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..