× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

বিএনপি নির্বাচনে যাবে না, জনগণের আশা আকাঙ্ক্ষার মূল্যায়ন করবো -সিসিক মেয়র আরিফ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
আরিফুল হক চৌধুরী

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। রোববার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। দুপুরে সিলেট ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেট সিটি নির্বাচনে বিএনপি যাবে না বলে জানান তিনি। একইসঙ্গে মানুষের আশা আকাংখাকে মূল্যায়ন করার কথাও জানান আরিফ।

আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। তবে এই নগরের জনগণের আশা আকাঙ্ক্ষার বিষয়ে আমি অবহিত আছি। তাদের এই আশার মূল্যায়ন আমি করবো।

মেয়র বলেন, যুক্তরাজ্যে আমাদের নেতা তারেক রহমানের সাথে আমার আলাপ হয়েছে। তিনি আমাকে একটি সিগন্যাল দিয়েছেন। তিনি কি সিগন্যাল দিয়েছেন তা অচিরেই আমি খোলাসা করবো। এছাড়া নির্বাচন নিয়ে আমার অবস্থানও দ্রুত স্পষ্ট করবো।

সিলেট ফেরার আগে লন্ডন থেকে রোববার সকালে সরাসরি ঢাকায় আসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাত করেন। এরপর বিমানযোগে সিলেট আসেন। দুপুরে বিমানবন্দরে তাকে দলের নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করেন।

সিটি নির্বাচনের প্রার্থী হচ্ছেন কী না এ নিয়ে আলোচনার মধ্যে তফসিল ঘোষণার আগের দিন হঠাৎ লন্ডন সফরে যান আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে সাক্ষাত করেন। ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আরিফ প্রার্থী হবেন কী না এ নিয়ে সিলেটে গুঞ্জন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..