× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

বিএনপি-জামায়াতের বিচার শিগগিরই : হাছান মাহমুদ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতের বিচার খুব তাড়াতাড়িই হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘চলমান রাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। তাদের লালন-পালনও করেছেন তিনি। যারা আগে মানুষের হাত-পায়ের রগ কাটত, এখন তারা দেশে জঙ্গি হামলা চালাচ্ছে। আর জঙ্গিদের মদদদাতা বিএনপি-জামায়াতের বিচার খুব তাড়াতাড়িই হবে।’

তিনি আরো বলেন, ‘তাদের (বিএনপি) সঙ্গে আমাদের কোনো জাতীয় ঐক্য হতে পারে না। বর্তমানে উচ্চ আদালতে তারেক রহমানের বিচার হওয়ায় এখন জাতীয় ঐক্যের কথা বাদ দিয়ে বিচার বানচালের চেষ্টা করছে।’

এ ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে বিএনপি এ জঙ্গিবাদের সঙ্গে দেশি-বিদেশি ষড়ষন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ।


এ ক্যটাগরির আরো খবর..