× Banner
সর্বশেষ
জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
বিক্ষোভ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে তা প্রতিরোধে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।
শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যারয়ের সামনে প্রধান সড়কে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর বাজার থেকে সুধারাম থানা প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদ্য পিলুপ্ত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।
এসময় বক্তাগণ বলেন, মিছিল থেকে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে তা রাজপথে থেকেই প্রতিরোধ করার ঘোষণা দেন নেতাকর্মীরা। নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..