নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে নির্বাসনে পাঠাবে -এমপি শহীদ

নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতকে চিরতরে নির্বাসনে পাঠাবে -এমপি শহীদ

নওগাঁ ধামইরহাটে এক নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ জানুয়ারী (শনিবার) বিকেল ৪ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল লতিফ মাস্টারের- সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ দুই আসনের এমপি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে বিএনপি জামাতকে দেশ থেকে চিরতরে নির্বাসনে পাঠাবে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শহীদুল ইসলাম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সম্পাদক বোরহান হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।