× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

ডেস্ক

বিএনপি ঘোষিত হরতালের আগের রাতে রাজধানীতে চার বাসে আগুন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
রাজধানীতে চার বাসে আগুন

একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর কাফরুল থানার তালতলা এলাকায় একটি, গুলিস্তান টোল প্লাজার সামনে একটি, মিরপুরের কালশী সড়কে একটি ও ধানমন্ডি ল্যাব এইডের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মিরপুরে বাসে আগুন : রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশী সড়কে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

ধানমন্ডিতে বাসে আগুন : ধানমন্ডি ল্যাবএইডের সামনে মৌমিতা পরিবহন  যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

গুলিস্তানে বাসে আগুন : শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালতলায় বাসে আগুন : এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানা এলাকার তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল। এসময় বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছেন তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।


এ ক্যটাগরির আরো খবর..