× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

বিএনপি আসলে দেশের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী -প্রশ্ন তথ্যমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

‘বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। কিন্তু জিয়াউর রহমান মুজিবনগর সরকারের বেতনভূক কর্মচারি হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নেন। এ থেকেই প্রশ্ন জাগে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী।’  বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার মুজিবনগর দিবস উদযাপন উপলে রাজধানীতে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ‘১৭ এপ্রিল ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়।’
‘এই সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচাললিত হয়, এই সরকারই বিভিন্ন সেক্টরে কমান্ডার নিয়োগ করে’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান এই নিয়োগকৃত সরকারি বেতনভূক সেক্টর কমান্ডারদেরই একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিএনপি মুজিবনগর দিবস পালন করে না। এ থেকেই প্রশ্ন জাগে, তারা আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাসী।’
সংসদে বিএনপির যোগ দিচ্ছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যদি তারা সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা হবে ইতিবাচক। জনগণ প্রার্থীকে ভোট দেয় সংসদে যাবার জন্য, শপথ না নেবার জন্য নয়। তাদের সংসদে যোগদানকে দেশবাসী স্বাগত জানাবে। আমরাও স্বাগত জানাই। জনগণের প্রতি সম্মান জানিয়ে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে তাদের সংসদে যোগ দেওয়া উচিত।’


এ ক্যটাগরির আরো খবর..