× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ডেস্ক

বিএনপির ৫ এমপি পদত্যাগ করলেই উপ-নির্বাচন -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Dr.-Hasan-Mahmud-2.jpg

বিএনপি যদি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা দেয়, তাহলে তাদের দলীয় ৫ এমপিরা পদত্যাগ করবেন বলে আওয়াজ দেওয়া হচ্ছে। যদি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করে তাহলে তাদের আসনগুলোতে উপ-নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, তারা এটা করলে অসুবিধা নেই। তাদের পাঁচজন সংসদ সদস্য আছে। তারা পদত্যাগ করলে সেখানে উপ-নির্বাচন হবে।

বিএনপির ডাকা বিভাগীয় সম্মেলনের মাধ্যমে গণঅভ্যুত্থান এবং সরকারের পতন হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জের ধরে হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৩ বছর ধরে ফখরুল সাহেব এ রকম কথা বলে আসছেন। সভাও তারা করেছেন। বিভাগীয় সমাবেশ, জেলা সমাবেশ আগেও করেছে। সেসব সমাবেশে তারা নিজেরা মারামারি করেছে। নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করার ঘটনাও ঘটেছে।

বিভাগীয় সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে সরকার জনগণের নিরাপত্তা বিধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..