× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলসহ কর্মীদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেছে দলটি।

স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ আটক নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সহসভাপতি প্রফেসর গোলাম মোস্তফা। এসময় সেখানে সহ-সভাপতি আবু মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহী টিপু, শার্শা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহিরসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপির জেলা পর্যায়ের কমিটিগুলোর পুণর্গঠন বাধাগ্রস্থ করতেই এভাবে একের পর এক মিথ্যে অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া ও আটক করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও আটক নেতা-কর্মীদের মুক্তি না দিলে অচিরেই আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ৩৪ নেতা-কর্মীর বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় একটি নাশকতা মামলা করে পুলিশ। এর আগের রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হককে তার নিজবাড়ি থেকে পুলিশ আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..