× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

বিএনপির মেয়র প্রার্থীর গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

লক্ষীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটনের নির্বাচন কমিশন অনুমোদিত গাড়িটি চালকসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকালে রেজাউল করিমের বাসার সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু অভিযোগ করে বলেন, মেয়র পদপ্রার্থীর জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদিত নির্ধারিত মাইক্রোবাসটি বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা চালকসহ মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, ‘গাড়ি চুরির ঘট্না সঠিক নয়। তবে গাড়ি পাঙ্কচার করেছে বলে শুনেছি।’ তিনি আরো বলেন, পৌর নির্বাচনে জাল ভোটের অভিযোগ বিভিন্ন কেন্দ্র থেকে আটজনকে আটক করা হয়েছে।

আজ সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।


এ ক্যটাগরির আরো খবর..