× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

ডেস্ক

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
গনসমাবেশ জনসমুদ্রে রুপান্তরিত

রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ।

আজ শনিবার ৩ ডিসেম্বর বেলা ১১টার দিকে গণসমাবেশ শুরু হবে। এর আগে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এদিকে দলটির কেন্দ্রীয় নেতৃরা একদিন আগেই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন।

শুক্রবার রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন।

এদিকে বিএনপির সমাবেশের একদিনে আগে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা। মহাসড়কে নছিমন–করিমন–ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সমস্যায় পড়েছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশস্থল মাদরাসা মাঠের পাশের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঈদগাহ মাঠে প্রবেশ করেন। সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।


এ ক্যটাগরির আরো খবর..