× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

হেরেও চ্যাম্পিয়ন ব্রাজিল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
চ্যাম্পিয়ন ব্রাজিল

আগেই নিশ্চিত হয়েছে শেষ ষোলো, বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। আজ সেটিও করে দেখাল ব্রাজিল।

যদিও হারতে হয়েছে শেষমুহূর্তে গিয়ে। প্রথমার্ধে দারুণ খেলতে থাকা দলটি বিরতির পর গিয়ে ছন্দ হারায়। শেষ মুহূর্তে গিয়ে চমক দেখায় ক্যামেরুন। গোল করে তুলে নেয় জয়।

একইসঙ্গে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়ে দলটি। যদিও শেষ ষোলোয় জায়গা হয়নি তাদের। ৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করেছে তারা। শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৬। সমান পয়েন্ট সুইজারল্যান্ডেরও। তবে গোল ব্যবধান বেশি হওয়ার কারণে শীর্ষস্থান দখল করেছে সেলেসাওরাই।

শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের ‘জি’ গ্রুপে লুসাইল স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। আফ্রিকান দেশটির হয়ে শেষ মুহূর্তে গিয়ে একমাত্র গোলটি করেন ভিনসেন্ট আবু বাকার।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখা ব্রাজিল এগিয়ে যেতে পারত পঞ্চম মিনিটেই। আন্তনির দেওয়া পাস থেকে শট নেন ফ্রেদ। কিন্তু ক্যামেরুন সেটি ঠেকিয়ে দেয়। চতুর্দশ মিনিটে আবারও সুযোগ পায় ব্রাজিল। ফ্রেদের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক হেড নেন মার্তিনেল্লি। সেটি ঝাপিয়ে ঠেকান ক্যামেরুন গোলরক্ষক।

২০তম মিনিটে সুযোগ পায় ক্যামেরুন। বাঁ দিক থেকে বল টেনে নিয়ে বক্সে আবু বাকারের উদ্দেশে বল বাড়ান টোলো। কিন্তু আগেই ঝাপিয়ে সেই বল নিয়ন্ত্রণে নেন এদারসন। ৩৮তম মিনিটে দারুণ এক আক্রমণ শানায় ব্রাজিল। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যেতে ফাউলের শিকার হন মার্তিনেল্লি। তিনি পড়ে গেলেও বল পেয়ে টানতে থাকেন ফ্রেদ। বক্সে আন্তনিকে খুঁজে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। তবে আন্তনির নেওয়া শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

প্রধমার্ধের যোগ করা সময়ে বল টেনে নিয়ে মার্তিনেল্লির নেওয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন এপাসি। দুই মিনিট পর সেরা সুযোগ পায় ক্যামেরুন। সতীর্থের দারুণ এক ক্রস বক্স থেকে হেড নেন এমবোমো। দুর্দান্ত সেই হেড ঝাপিয়ে ঠেকান এদারসন। এবারের আসরে ব্রাজিলের বিপক্ষে এটিই ছিলো কোনো দলের প্রথম লক্ষ্যে নেওয়া শট।

বিরতির পর খেলায় ধার কমে যায় ব্রাজিলের। গতি বাড়ায় ক্যামেরুন। ৫৬তম মিনিটে মার্তিনেল্লির দারুণ শট ঠেকিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক। দুই মিনিট পর ব্রুনো গুইমারেসের শটও ঠেকিয়ে দেন তিনি। একের পর এক ব্রাজিলিয়ানদের আক্রমণ দারুণ দক্ষতায় ঠেকিয়ে যাচ্ছিলেন তিনি।

৮০তম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেনি ব্রাজিল। বল পেয়ে আবু বাকারের বাঁকানো শট ঠেকিয়ে দেন দানি আলভেস। ৮৯তম মিনিটে রাফিনিয়া বক্সে খুঁজে নেন পেদ্রোকে। তার নেওয়া শট গোলপোস্টের ওপর দিয়ে উড়ে যায়। যোগ করা সময়ে চমক দেখিয়ে গোল করেন ক্যামেরুনের আবু বাকার। সতীর্থের ক্রস বক্স থেকে দারুণ এক হেডে লক্ষভেদ করেন তিনি। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যামেরুন।


এ ক্যটাগরির আরো খবর..