২৫ মার্চ গণহত্যা দিবস ঘোষণা দিলেন মন্ত্রিসভা

বিশেষ প্রতিবেদক :  ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের জন্য ২৫ মার্চকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস ঘোষণা করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সচিবালয়ে বেলা ১১টায় শুরু হওয়া সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব উত্থাপন করে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদশফিউল আলম সাংবাদিকদের জানান, ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালনের লক্ষ্যে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের আর্থিক খরচ সর্বোচ্চ ও উচ্চ শ্রেণির হয়ে থাকে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। জাতিসংঘেরও এ সংক্রান্ত একটি সংস্থা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই সংস্থার সঙ্গে পরামর্শক্রমে আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের উদ্যোগ নেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।