× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নোয়াখালী প্রতিনিধি

বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা: ৬ আসামির জামিন না মঞ্জুর

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
বিআরডিবি কর্মকর্তা মুকুল হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার ছয় আসামির জামিন না মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিনারুল ইসলাম জানান, দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা আসামি সাহাব উদ্দিন (৩৫), আব্দুল মালেক (৬০) জাহাঙ্গীর (৫৫) সবুজ (৩৮) রায়হান (২৬) রুবেল (৩৮) আদালতে জামিন আবেদন করেন। এরপর বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নিহত মুকুল (২৩) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালী সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন। গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের মাদক কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভের সৃষ্টি হয়।
গত ১ অক্টোবর সকালে আসামি কালাম ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা সহ শরীলের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। একপর্যায়ে মুকুল চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এরপর গত ৬ অক্টোবর নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..