× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিআরটিএ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
বিআরটিএ জনবল নিয়োগ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ০৪টি পদে ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ নভেম্বর ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ। কম্পিউটার টাইপিং-এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ অটোমোবাইল/অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
পদের নাম: রেকর্ড কিপার

পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
বয়স: ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা brta.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটকের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪ নং পদের জন্য ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..